[ খেলা ]
ভারতের মাটিতে জোড়া সেঞ্চুরি দুই টাইগার যুবার
ছবি- সংগৃহীত
ভারতের মাটিতে তিন দিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে লড়ছে বাংলাদেশের যুবারা। এ ম্যাচে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছে টাইগার ব্যাটার সামিউন বশির রাতুল ও দেবাশীষ সরকার।
শুক্রবার মুম্বাইয়ের শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয় প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল। আর ম্যাচের দ্বিতীয় দিনেই জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছে রাতুল ও দেবাশীষ।
শচীন-কোহলিদের উত্তরসূরীদের শাসন করে রাতুল ১০০ বলে ১০৫ এবং ১০৫ বলে ১০১ রান করে দেবাশীষ।
.png)
এর আগে প্রথম দিনেই দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক মুম্বাইকে ১৯০ রানেই আটকে দেয় জুনিয়র টাইগাররা। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে তারা।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!