ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বিশ্বে তার মতো কোনো ফুটবলার নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ৩০ এপ্রিল ২০২৩
‘বিশ্বে তার মতো কোনো ফুটবলার নেই’
ক্রিস্টিয়ানো রোনালদো

কাতার বিশ্বকাপে বলতে গেলে একপ্রকার অবহেলার শিকার হয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় ম্যাচেই তাকে ডাগআউটে বসে কাটাতে হয়েছে। সিআর সেভেনের চোখের পানিতে মন ভেজেনি, এমন ফুটবলপ্রেমী আছে কমই। 

হতাশায় মোড়ানো সেই রোনালদোকে দেখে তখন কি কেউ জোর দিয়ে বলতে পেরেছিলেন, ২০২৪ ইউরোতেও খেলবেন এই পর্তুগিজ তারকা? তবে ঠিকই রোনালদোকে নিয়ে আসন্ন ইউরো জয়ের স্বপ্ন দেখছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।

এ কারণে রোনালদোকে পর্তুগাল জাতীয় দলের জন্য ‘খুব মূল্যবান’ উপাদান আখ্যা দিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সি এই তারকা পরবর্তীতে দলে থাকবেন কিনা প্রশ্নে রবার্তো মার্টিনেজ বলেন, ‘হ্যাঁ, এটাই আমার অবস্থান।’

Advertisement

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্তুগিজ টেলিভিশন অ্যান্টেনা-১’কে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,  ‌‘আমি মনে করি মার্চ মাসে আমরা যে ম্যাচগুলো খেলেছিলাম তাতে রোনালদো খুব ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিদিনের ভিত্তিতে এই মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ।’

পর্তুগিজ কোচ আরো বলেন, ‌‘রোনালদো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ড্রেসিংরুমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে খেলেন। রোনালদো এমন একজন স্ট্রাইকার যিনি পার্থক্য তৈরি করতে পারেন। 

রোনালদোর অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বে তার মতো ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ফুটবলার নেই। তার এই অভিজ্ঞতাটা আমাদের কাছে অনেক কিছু। সে এখনও পর্তুগাল দলের মূল্যবান খেলোয়াড়।’ 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!