ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রোববার বাফুফেতে আরো ২ সভার ডাক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ৩ মে ২০২৩
রোববার বাফুফেতে আরো ২ সভার ডাক
ছবি: সংগৃহীত

গতকাল দুটি জরুরি সভার পর আবারো সভা ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী রোববার (৭ মে) আবারো দুটি সভা করবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবারে সভায় আলোচ্য বিষয় হল- জাতীয় দল কমিটি ও নিষিদ্ধ সাধারণ সম্পাদক সোহাগ সম্পর্কিত বিষয়ে তদন্ত কমিটির সভা। 

বাফুফে ভবনে ওইদিন দুপুর ১২টায় জাতীয় দলের এবং আড়াইটায় তদন্ত কমিটির সভার সূচি নির্ধারিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফেডারেশন সূত্রে।

এর আগে সোমবারের সভায় আবু নাঈম সোহাগকে কেন্দ্র করে তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথম আনুষ্ঠানিক সভার পর থেকে ৩০ কর্মদিবস সময় পাবে তারা প্রতিবেদন দাখিলের। সেই প্রতিবেদনের ভিত্তিতে বাফুফে নির্বাহী সভা পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করবে। তদন্ত কমিটি কত বছর এবং কাদেরকে তদন্তের আওতায় আনবে সেটিও জানা যাবে প্রথম সভার পর। 

ফিফা থেকে সোহাগ নিষিদ্ধ হওয়ার পর বিষয়টির প্রকৃত রূপ উৎঘাটনে বাফুফে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটি থেকে দুই সহ-সভাপতি (আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী) পদত্যাগ করেন। আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের অধীনে কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি ইমরুল হাসান, নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ ও হারুনুর রশিদ। এতে নির্বাহী কমিটির একমাত্র বহিঃস্থ সদস্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!