[ খেলা ]
আফগানদের বিপক্ষে এক টেস্ট খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে সূচি অনুযায়ী দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সেটি আপাতত হচ্ছে না। আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে একটি টেস্ট খেলবে আফগানিস্তান।
বুধবার (৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। এর আগে সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি জানান, সুবিধামতো সময়ে টেস্ট ম্যাচটি আয়োজন করা হবে।
আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী। সেখানেই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া বলে অ্যাখ্যা দেন, ‘আমরা যখন কোনো ঘোষণা দিই, তার আগে দুই বোর্ডের মধ্যে কিছু আলোচনা হয়। কিছু ভুলত্রুটি ঠিক করা হয়, পরিবর্তন হয়। এটি স্বাভাবিক প্রক্রিয়া।’
.png)
এর আগে ২০১৯ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল আফগানিস্তান। সেবার আফগানদের কাছে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!