‘এ’ দলে থাকা ১৫ সদস্যের ৮ জনই চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছেন। তারা হলেন-নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।
বাকি সাত ক্রিকেটার হলেন- জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা। আগামী ১৬ মে প্রথম আনঅফিসিয়াল টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে। ২৩ মে থেকে দ্বিতীয় ম্যাচ হবে দুই নম্বর গ্রাউন্ডে।
.png)
বাংলাদেশ স্কোয়াড: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।