ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় ব্যবধানে জয় পেয়েছে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৯, ৫ মে ২০২৩
বড় ব্যবধানে জয় পেয়েছে আবাহনী
ছবি: বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে ঢাকা আবাহনী লিমিটেড। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মারিও লেমসের শিষ্যরা। 

আজ খেলার প্রথমার্ধে অবশ্য স্কোর লাইন ছিল ১-১। খেলার ৩৬ মিনিটে রাফায়েল আগুস্তোর পেনাল্টিতে এগিয়ে যায় ঢাকার আকাশি-নীলরা । ৪০ মিনিটে আবার এক গোল শোধ দেয় পুলিশ। গোলটি করেছেন জিল্লুর রহমান।

বিরতির পরই নিজেদের আধিপত্য দেখায় আবাহনী। খেলার ৫৪ মিনিটে দলকে এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম (২-১)। দশ মিনিট পর স্কোর ৩-১ করে দেন সোহেল রানা। ৭৬ মিনিটে এমেকা ওহবাহ গোল করলে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর।

Advertisement

অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা বসুন্ধরা ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথেই এগিয়ে যাচ্ছে। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আবাহনী।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!