ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভেস্তে গেল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ৫ মে ২০২৩
ভেস্তে গেল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। সিরিজ উপলক্ষে আজ শুক্রবার উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। সকালের দিকে বৃষ্টি হয়েছে। পরে আকাশ মেঘমুক্ত হলেও মাঠে গড়ায়নি প্রস্তুতি ম্যাচটি।

এক বার্তায় বিসিবি জানিয়েছে, ভেজা আউটফিল্ডের কারণে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটি। ঘণ্টা তিনেক পরও শুরু করা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএলের ব্যস্ততা শেষে যোগ দিয়েছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। তারা দুজন গেছেন ভিন্ন ফ্লাইটে। এর আগে ইংল্যান্ডে পৌঁছেছে বড় বহরটি।

Advertisement

সবাই থাকলেও প্রস্তুতি ম্যাচে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। প্রস্তুতি ম্যাচটির আগেই ফেরার কথা থাকলেও ছুটি বেড়েছে তার।  

আগামী ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে ওয়ানডে সুপার লিগের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!