ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে মুস্তাফিজের কাছে টিপস চাইলেন ভারতীয় পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ৬ মে ২০২৩
যে কারণে মুস্তাফিজের কাছে টিপস চাইলেন ভারতীয় পেসার
ছবি: সংগৃহীত

চলতি আইপিএল ভালো কাটেনি পেসার মুস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটাইলসের মাঠে নেমেছিলেন মাত্র দুটি ম্যাচে। সেখানেও ভালো করতে পারেননি তিনি। আইপিএল পর্ব শেষ করে বাংলাদেশি এই পেসার রয়েছেন জাতীয় দলের মিশনে। অনেক বিশ্লেষকের মতে, মুস্তাফিজ ফুরিয়ে গেছেন। কিন্তু সবার কাছেই কি ফুরিয়ে গেছেন মুস্তাফিজ? 

দিন দুই আগে আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডে উড়াল দেন মুস্তাফিজ। সেই খবর তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মুস্তাফিজের সেই পোস্টে আবার মন্তব্য করেছেন ভারতের হয়ে ওয়ানডে ও টি-২০ খেলা এবং আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পেসার চেতন সাকারিয়া। তরুণ এই পেসার তো মুস্তাফিজকে রীতিমতো ‘কোচ’ হিসেবে সম্বোধন করেছেন। 

মুস্তাফিজের ক্যাপশন ছিল, ‘এখন জাতীয় দলে দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। বাংলাদেশ দলকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’ সেই পোস্টে মুস্তাফিজের দিল্লির সতীর্থ চেতন লিখেছেন, ‘শুভকামনা কোচ। কিছু টিপস পাঠাবেন।’ 

Advertisement

উল্লেখ্য,  মুস্তাফিজের মতো চেতনও বাঁহাতি পেসার। তাই মুস্তাফিজের থেকে তিনি টিপস নিতেই পারেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!