এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ফলে আগে ব্যাট করবে টাইগাররা।
এবারের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজটি কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না দেশের ক্রিকেটভক্তরা। টিভিতে না পারলেও মোবাইল ফোন বা পিসিতে ঠিকই অনলাইনে টাইগারদের খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
.png)
অনলাইনে বিনামূল্যে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি তাদের নিজস্ব অনলাইন চ্যানেলে খেলা দেখার ব্যবস্থা রেখেছে।
আইসিসি টিভির সূচিতে আসন্ন সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।
আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। সুর্দিনিষ্ট তথ্য দিয়ে এই একাউন্ট করা যাবে বিনামূল্যে। ম্যাচ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।