ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে সংবাদ সম্মেলনের ডাক ‘নিষিদ্ধ’ সোহাগের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫০, ৯ মে ২০২৩
যে কারণে সংবাদ সম্মেলনের ডাক ‘নিষিদ্ধ’ সোহাগের
ছবি: সংগৃহীত

দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শুধু ফিফাতে নয়, বাফুফেতেও আজীবনের জন্য নিষিদ্ধ হন তিনি। এ বিষয়ে গণমাধ্যম তার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি। অবশেষে আগামীকাল (বুধবার) ফিফার সিদ্ধান্ত নিয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সোহাগ। সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসেন। 

স্পোর্টস মিডিয়া ক্রীড়াঙ্গনের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে সোহাগ নিজেই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র দেন। আইনজীবী আজমালুল হোসেনের প্যাডে সংবাদ সম্মেলনের ভেন্যু ও সময় উল্লেখ করা হয়েছে। অবশ্য সেই প্রেসমিটে সোহাগ নিজে উপস্থিত থাকবেন নাকি তার পক্ষে আইনজীবী আজমালুল সকল কিছু উপস্থাপন করবেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া হয়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আর্থিক লেনদেনে বড় অসঙ্গতির প্রমাণ পেয়েছে ফিফা। ফিফা নৈতিকতা বিষয়ক কমিটির ইনভেস্টিগেটরি চেম্বার বেশ কিছু লেনদেন বিশ্লেষণ করে ৫ লাখ ৯৭ হাজার ৮৪ ডলার লেনদেনে আর্থিক অসঙ্গতি খুঁজে পায়। যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকার বেশি। 

Advertisement

এটি যাচাইকৃত লেনদেনের ১৭.৭৩ শতাংশ। এটিকে কোনোভাবেই তুচ্ছ বিবেচনা করা যায় না বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০১৬ সালে ফিফা ফান্ডের মাত্র ১২.৬৯ শতাংশ সঠিকভাবে লেনদেন করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।  যে কারণেই বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!