মঙ্গলাবার আন্তনিওর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে মেক্সিকোর ফুটবল ফেডারেশন।
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন কারবাহল। অবশেষে জীবন যুদ্ধে হার মেনে পরপারে পাড়ি জমালেন এ কিংবদন্তি ফুটবলার।
.png)
কারবাহলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকোর কিংবদন্তি ও সাবেক অধিনায়ক রাফায়েল মারকুয়েজ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির মৃত্যুতে আমি শোকাহত।’
কারবাহলের শুরুটা হয় ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ দিয়ে। আর শেষটা হয় ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে। তবে দুর্ভাগ্যের বিষয় টানা পাঁচ বিশ্বকাপে অংশ নিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি তার। সব মিলিয়ে ১১টি ম্যাচ খেলেছেন মেক্সিকোর গোলরক্ষক। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি পাঁচ বিশ্বকাপ খেলা একমাত্র খেলোয়াড় ছিলেন। সেবারের ফ্রান্স বিশ্বকাপে তাঁর পাশে বসেন জার্মানির লোহার ম্যাথাউস।
এরপর একে একে আরো চারজন ফুটবলার এই কীর্তি গড়েছেন। কারবাহলের স্বদেশি রাফায়েল মারকুয়েজ ও আন্দ্রেস গুয়ার্দাদোর পর কাতার বিশ্বকাপে এই মাইলফলক অর্জন করেছেন বর্তমান সময়ের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল মাদ্রিদসহ ইউরোপের আরো অনেক ক্লাবে খেলার ডাক পেলেও কখনো নিজ দেশের বাইরে খেলেননি কারবাহল। লিওনের হয়ে পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরো সময় কাটিয়ে দিয়েছেন তিনি। দেশের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি। খেলোয়াড়ি জীবন শেষে লিওনের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত মেক্সিকো জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন।