ম্যাচের ২০তম, ৩৭তম, ৫০তম ও ৫১তম মিনিটে হ্যাটট্রিকসহ ৪টি গোল দলকে উপহার দেন ঢাকা ইয়াংস্টার ক্লাবের রাসু। এ ছাড়া জয়ী দলের হয়ে নৈঋত, সাবিত ও সামির দুটি করে গোল করেন। অপর গোলটি করেন সুইট।
খেলার অষ্টম মিনিটে সুইটের গোলে শুরুর অগ্রগামিতা ঢাকা ইয়াংস্টার ক্লাবের (১-০)। ১৫তম মিনিটে সামিরের গোলে ব্যবধান দ্বিগুণ করে দল (২-০)। প্রথম কোয়ার্টারে ২-০ তে এগিয়ে যাওয়া ইয়াংস্টার দ্বিতীয় কোয়ার্টারে ইস্ট অ্যান্ড গ্রীনের জালে পুরো আরো ৩ গোল। ১৯তম মিনিটে সামির দলের পক্ষে তৃতীয় গোল করেন (৩-০)। মিনিট পরেই রাসুর গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০ তে। এরপর ২৪তম মিনিটে সাবিত গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। ২৭তম মিনিটে নৈঋত গোল করে ব্যবধান দাঁড়ায় ৬-০ তে।
.png)
বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারের ৩৫তম মিনিটে সাবিতের গোলে ৭-০ তে এগিয়ে যায় ইয়াংস্টার। ৩৭তম মিনিটে রাসু গোল করলে ব্যবধান দাঁড়ায় ৮-০। ৪৭তম মিনিটে নৈঋতের গোলে ব্যবধান হয় ৯-০। ইয়াংস্টারের হয়ে রাসু এরপর ৫০তম ও ৫১তম মিনিটে গোল করে ব্যবধান ১১-০ গোলে নিয়ে যান।
এদিকে দিনের অপর ম্যাচে উদিতি ক্লাবকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে ঢাকা হকি ক্লাব। দুটি গোলই হয়েছে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে। ৪১তম মিনিটে রওনকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ঢাকা হকি। ৪৪তম মিনিটে ঢাকা হকির পক্ষে জহিরুল ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেন। উদিতি ক্লাবের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ভুলে গোল বঞ্চিত থাকে।
সংক্ষিপ্ত ফলাফল
ঢাকা ইয়াংস্টার ক্লাব ১১ - ০ ইস্ট অ্যান্ড গ্রীন ক্লাব
ঢাকা হকি ক্লাব ২ - ০ উদিতি ক্লাব