ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের পেশাদার বক্সিং শুরু শনিবার 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩০, ১২ মে ২০২৩
বাংলাদেশের পেশাদার বক্সিং শুরু শনিবার 
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। গত কয়েকদিন আগেই পেশাদার বক্সিং হয়েছিল দেশে। শনিবার আবারো শুরু হচ্ছে পেশাদার বক্সিং। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত, ইরান ও ফিলিপাইন সেরা পেশাদার বক্সাররা। 

আগামীকাল বিকেলে যমুনা ফিউচার পার্কের ইস্টকোর্টে শুরু হবে ছয় দেশের সেরা পেশাদার বক্সিংয়ের আসর ভাইয়া হাউজিং লিমেটেড ইন্টারন্যাশনাল বক্সিং নকআউট চ্যালেঞ্জ। ইউবিও আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ও ইউবিসি ওয়ার্ল্ড টাইটেল ভ্যাকেন্ট-এই দুটি আন্তর্জাতিক টাইটেলে খেলবেন বক্সাররা। আট বাউটের প্রতিযোগিতা হবে ১০ রাউন্ডের। যেখানে দুটি মেয়েদের ও ছয়টি বাউটে পুরুষদের খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সাদিয়া ইসলাম লড়বেন স্বদেশি শামীমা জান্নাত, স্বাগতিক আমিনুল ইসলাম খেলবেন ভারতের বান্টি সিংয়ের বিপক্ষে। বাংলাদেশের মোহন আলী নেপালের পুরান রায়, বাংলাদেশের আবদুল মোতালেব নেপালের অজিত মাগার, বাংলাদেশের জয়নুল ইসলাম ভারতের ধর্মেন্দ্রর, বাংলাদেশের নুর নাসিব ভারতের পঙ্কজ বিসাতের, বাংলাদেশের হাসান শিকদার ফিলিপাইনের জন রে’র এবং ইরানের পুনেহ আক্তার বার লড়বেন ভারতের সুশীলা বিরাতের সঙ্গে।

Advertisement

এ বিষয়ে বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আরো একজন বক্সার আসার কথা রয়েছে। তিনি এলে আরেকটি বাউট বাড়তে পারে।’

 তিনি আরো বলেন, বক্সাররা সবাই আফতাবনগরে আসাদুজ্জামান ফাউন্ডেশন জিম ও প্রোমোশনে অনুশীলন করছেন। বিদেশিদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে প্রগতি ইন্টারন্যাশনাল হোটেলে।’


আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও দেশি পাঁচজন জাজ ও তিনজন রেফারি বাউটগুলো পরিচালনা করবেন বলেও জানা গেছে। আসাদুজ্জামানের কথায়, ‘লাসভেগাসে এই টুর্নামেন্ট হলে তিন মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩০ কোটি টাকা) পুরস্কার দেওয়া হতো জয়ীদের। আমাদেরও হবে। ২০২০ সালে বাংলাদেশে শুরু করেছি। এ নিয়ে ২৯টি টুর্নামেন্ট হয়েছে। আশাকরি একসময় আমাদের এই পেশাদার বক্সিং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: খেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!