বার্সেলোনা অনেকদিন ধরেই মেসিকে পুনরায় নু-ক্যাম্পে ফেরাতে চাচ্ছে। সেজন্য লা লিগার কাছে একটি পরিকল্পনার কথা জানিয়েছে তারা। যদিও এখন পর্যন্ত লা লিগা সেই পরিকল্পনায় সবুজ সংকেত দেয়নি। তবে বার্সেলোনা তাদের সে পরিকল্পনার অংশ হিসেবেই বুসকেটসের সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছে।
লা লিগা সভাপতি তেবাসের কথাতে সেটাই পরিষ্কার হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) গণমাধ্যমে সঙ্গে কথা বলার সময় তিনি নিশ্চিত করেছেন যে কাতালান ক্লাবটি আরো সমন্বয় করলে মেসি বার্সেলোনায় ফিরে আসতে পারেন।
.png)
তেবাস বলেন, বুসকেটসের প্রস্থান মেসির প্রত্যাবর্তনের দরজা খুলে দিয়েছে। তবে সাতবারের ব্যালন ডি অর বিজয়ীকে ফিরিয়ে আনার সম্ভাবনা বাস্তবে পরিণত করতে ক্লাবটিকে এখনো কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি আরো বলেন, বুসকেটসের প্রস্থান হলো মেসির ফেরার পথের শুরু। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে বার্সাকে এখনো অনেক মিটার হাঁটতে হবে। আমি তাদের সবুজ আলো দেবার কেউ নই, এটি হবে অর্থনৈতিক নিয়ন্ত্রণ।
উল্লেখ্য, লিওনেল মেসি এবং নেইমারের পিএসজিতে থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হওয়ার পর ক্লাবটির ভক্তরা ঘোষণা করেছে যে তারা এ দুই তারকার উপস্থিতিতে আর স্বাচ্ছন্দ্যবোধ করছে না।