এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ।
আজ সাকিবকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের ২য় ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। দ্রুতগতির বল সরাসরি তার আঙুলে আঘাত করে।
.png)
একদিন পরই জানা যায়, সাকিবের চোট ছিল গুরুতর। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তার আয়ারল্যান্ড সিরিজ শেষ।
সাকিব না থাকায় আজ তার স্থানে দেখা যতে পারেন নতুন কাউকে। এদিকে শেষ ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি শরিফুল ইসলাম। ফলে তার স্থানে শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির রাব্বি, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।