আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দাবি করা হয়, জুনে এশিয়া ট্যুরে আসছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ীদের সম্ভাব্য দুই প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও চীন কিংবা অস্ট্রেলিয়া।
মেসিদের এশিয়া সফর নিয়ে এবার বড় আপডেট দিলেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুল এদুল। তিনি জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও সর্বশেষ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
.png)
আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে মেসিরা। এর আগে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। এছাড়া সফরের দ্বিতীয় তথা সর্বশেষ ম্যাচে আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।