[ খেলা ]
ভারতে কাল শেষ অনুশীলন হকির যুবাদের
ছবি: সংগৃহীত
আগামী ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ওমানে হবে জুনিয়র এশিয়া কাপ হকি। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চায়নিজ তাইপে। এই আসরে খেলতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের হকির যুবারা। প্রস্তুতির জন্য ভারতের হরিয়ানায় অবস্থান করছে তারা। সেখানে আগামী মঙ্গলবার হবে শেষ অনুশীলন।
প্রথমে হরিয়ানা ও জলন্ধরে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ১০টি ম্যাচই বাংলাদেশ খেলছে হরিয়ানায়। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের ৬টি জিতেছে যুবারা। একটি ম্যাচ ড্র করে হেরেছে দুটিতে।
হরিয়ানা থেকে দল সরাসরি চলে যাবে ওমানে। তবে ঠিক কবে যাবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, যুব হকি দলের এখনো ওমান সফরের সরকারী আদেশ (জিও) হয়নি।
.png)
যুবাদলের কোচ মামুনুর রশীদ। তার অধীনে ভারতে অনুশীলন করছেন ২৩ জন খেলোয়াড়। কোচ ওমান যাবেন ১৮ খেলোয়াড় নিয়ে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ভারত থেকে ১৮ খেলোয়াড় যাবেন ওমানে, ৫ জন ফিরে আসবেন ঢাকায়।'
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এএইচএফ কাপ হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!