পারলে আগামী মৌসুমেই নেইমারকে ক্লাব থেকে তাড়াতে চায় পারিসিয়ানরা। এদিকে ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম জানাচ্ছে, সুযোগটা লুফে নিতে চাচ্ছে চেলসি। পরের সিজনেই নেইমারকে দলে ভেড়াতে চাচ্ছে ইংলিশ ক্লাবটি।
ভেনেজুয়েলান সংবাদমাধ্যম এল নাসিওনাল এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন মৌসুমে নেইমারকে কিনতে চায় চেলসি। সেখানে আরো বলা হয়েছে, এজন্য ৬০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড গুণতে প্রস্তুত চেলসি। এরই মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছে দ্য ব্লুজরা।
.png)
গত কয়েক মৌসুম ধরে সেরা ফর্মে নেই নেইমার। এতে ভীষণ ত্যক্ত-বিরক্ত পিএসজি। স্বাভাবিকভাবেই তাকে ছেড়ে দিতে চায় দ্য পারিসিয়ানরা। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান নেইমার। এতে মাঠের বাইরে চলে যান তিনি।
আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী সেলেসাও সুপারস্টার। ইনজুরিতে পড়ে চলমান মৌসুম থেকে প্রায় ছিটকে পড়েছেন তিনি। প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে না উঠলে এবার আর পিএসজির হয়ে মাঠে নামতে পারবেন না সাম্বা তারকা।