[ খেলা ]
এশিয়া কাপে জায়গা করে নিল বাংলাদেশ
ছবি: ফেডারেশন
ঘরের মাটিতে অনুষ্ঠিত হয়েছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা। শুক্রবার (১৯মে) এ আসরে দক্ষিণ এশিয়া আঞ্চলিক কোয়ালিফাইং ইভেন্টের চতুর্থ দিনে ভুটানকে ৩-০ সেটে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নিল বাংলাদেশ দল। এ জয়ের মাধ্যমে আগামী কাজাখস্তানে এশিয়ান ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ভূটানের বিপক্ষে বাংলাদেশ বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-১, ৬-০ গেমে ভূটানের জামইয়াং তাশিকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো. রাকিন রহমান ৬-১, ৬-১ গেমে রিসেল দর্জিকে পরাজিত করে। ফলে দ্বৈত বিভাগের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালক দল জয়লাভ করে ২-০ ম্যাচে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য-মোহাম্মদ জুটি ৪-৬, ৬-৩, ১০-৭ গেমে ভূটানের দর্জি-তাশি জুটিকে পরাজিত করে। ফলে ভুটানের বিপক্ষে ৩-০ জয় পায় বাংলাদেশ দল।
আগামীকাল রাউন্ড-রবিন লীগের শেষ খেলায় ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ভারত ও বাংলাদেশ বালক দল উভয়েই চারটি ম্যচ খেলে সবকটিতেই জয় পেয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!