অন্যদিকে প্রিমিয়ার লিগে দারুন এক জয় পেয়ে এক ঝটকায় টেবিলের ষষ্ঠস্থান থেকে তিনে উঠেছে পুলিশ ফুটবল ক্লাব। পেছনে ফেলেছে আগের দিন এই স্থানে উঠে আসা মোহামেডানকে। এই জয়ে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে পুলিশ এবং চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতেই থাকল এক ম্যাচ কম খেলা আজমপুর।
আজ খেলায় ফর্টিসকে ৮৩ মিনিট পর্যন্ত আটকে রাখে মুক্তিযোদ্ধা। কিন্তু ম্যাচের ৮৪তম মিনিটে আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন শারিফি এবং ইনজুরি সময়ে মোজাম্মেল হোসেন নিরার গোলে ২-০ গোলের জয়ের সঙ্গে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস এফসি। এই জয়ে ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই ফর্টিজ এফসি। ১৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে এক ম্যাচ বেশি খেলা মুক্তিযোদ্ধা।
.png)