আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন, ‘গতকালই (শুক্রবার) প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে কথা বলেছি। আমরা একটি বৈঠকে বসেছিলাম। তিনি আমার প্রতি তার নিজের সমর্থন জানিয়েছেন। আমরা গত ম্যাচ (সিটির বিপক্ষে) নিয়ে কথা বলেছি। শুধু তাই নয়, এই পুরো মৌসুম সম্পর্কেও আলোচনা করেছি। আমরা একসঙ্গেই এগিয়ে যাবো এবং দুই পক্ষেরই চিন্তা-চেতনায় আমাদের মিল রয়েছে।’
এদিকে আনচেলত্তিকে কোচ হিসেবে চায় ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কোচ তিতে পদত্যাগ করেন। সে জায়গায় এখনও কাউকে নিয়োগ দেয়নি সেলেসাওরা। ব্রাজিলিয়ান ফুটবল কর্মকর্তারা নিজেদের কোচ হিসেবে পেতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকেই চান।
.png)
কয়দিন আগেই ম্যানসিটির কাছে হারের পরই সংবাদ প্রকাশ হয়েছিলো, আনচেলত্তি নিজে মনে করছেন এই এক হারের কারণে তার চাকরি হুমকির মুখে নয়। ইএসপিএন জানিয়েছিলো, এ নিয়ে তিনি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বসবেন এবং আগামী মৌসুমের পরিকল্পনা সম্পর্কে জানবেন।