ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ২১ মে ২০২৩
জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসরের উদ্বোধনী দিনে জয় দিয়ে আসর শুরু করেছে স্বাগতিক আর্জেন্টিনা। উজবেকিস্তানের যুবাদের তারা ২-১ গোলে হারিয়েছে তারা। বিজয়ী আলবিসেলেস্তাদের হয়ে গোল করেছেন আলেহো ভেলিজ ও ভ্যালেন্তিন কারবোনি।

শনিবার (২০ মে) এস্তাদিও ইউনিকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার যুবকদের সঙ্গে সমান তালে খেলেছে উজবেকিস্তান। তাই লিওনেল মেসির উত্তরসূরীদের জয় পেতে বেশ ভুগতে হয়েছে। আর্জেন্টিনার ১১টি শটের বিপরীতে ১০টি শট নেয় উজবেকিস্তান। 

খেলার ২৩ মিনিটে এগিয়ে সফরকারী উজবেকিস্তান। গোল করেন মাখমুদন (১-০)। খেলার ২৭ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। গোন করেন আলেহো ভেলিজ (১-১)। ডিফেন্ডার অগাস্টিন গিয়াইয়ের বাড়ানো বলে গোল করেন ফরোয়ার্ড আলেহো ভেলিজ। প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগেই লিড নিয়ে নেয় হাভিয়ের মাসচেরানোর দল। ভ্যালেন্তিন বার্কোর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন ভ্যালেন্তিন কারবোনি।

Advertisement

প্রথমার্ধের ২-১ ব্যবধানের স্কোর শেষ পর্যন্ত ধরে রাখে আর্জেন্টিনা। তবে অনেক চেষ্টায়ও দু’দলের কেউই আর গোলের দেখা পায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!