চলতি আসরেই খেলার মাঝে কোহলির অতি আক্রমণাত্মক উদযাপনকে মেনে মিতে পারেননি নাভিন। ফলে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এরপর নিজের ইনস্টাগ্রাম আইডিতে নাম না উল্লেখ করে কোহলি ও তার দল আরসিবিকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ একের পর এক পোস্ট দিয়ে চলেছেন এ পেসার।
এর সর্বশেষ উদাহরণ, গতকাল (রোববার) রাতে কোহলিদের বিদায়ের ম্যাচটিকে। তিন সপ্তাহ আগে কোহলির সঙ্গে নাভিনের ঝামেলা হয়েছিল। কিন্তু সেই ঝামেলা যেন এখনো ভুলতে পারছেন না তিনি। অন্তত সম্প্রতি এই পেসার যে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন, তা দেখে এটাই মনে করছেন বেশিরভাগ মানুষ।
.png)
তাদের মতে, গুজরাট টাইটান্সের কাছে হেরে আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছিটকে যেতেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাভিন যে অট্টহাসির ভিডিও পোস্ট করেছেন, সেটা পুরোপুরি কোহলিকে খোঁচা দিয়ে করেছেন। কারণ লখনৌ প্লে-অফে ওঠে গেছে আর আরসিবি আইপিএল থেকে ছিটকে গেছে।
প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গতকাল জয়ের বিকল্প ছিল না ব্যাঙ্গালুরুর। বাঁচা-মরার ম্যাচে এদিন কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল দলটি। তবে তার রেকর্ডগড়া শতকের জবাব শতক দিয়েই দিলেন গুজরাটের ওপেনার শুভমান গিল।
গিলের অপরাজিত ১০৪ রান ও বিজয় সংকরের অর্ধশতকের ওপর ভর করে ব্যাঙ্গালুরুর দেওয়া ১৯৮ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই পার করে টেবিল টপার গুজরাট। হার্দিক পান্ডিয়ার দলের এই জয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় কোহলির আরসিবি।
এরপরই নিজের নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নাভিন। তাতে এক ব্যক্তিকে হাসিতে ফেটে পড়তে দেখা যাচ্ছে। ছবির ব্যক্তিটির মিম সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। ওই পোস্টে আরসিবি কিংবা কোহলিকে নিয়ে কিছু না লিখলেও নেটিজেনদের মতে, আসলে তাকে খোঁচা দিয়েই সেই স্টোরি দিয়েছেন নাভিন।
নাভিনের সেই স্টোরি ভালোভাবে নেননি কোহলি ভক্তরা। একজন লিখেছেন, ‘বড্ড বাড়াবাড়ি করছেন নাভিন। নিজের সীমা অতিক্রম করছেন।’ অপর একজনের মন্তব্য, ‘নবীন কে, তা কেউ জানেন না। বিরাটের স্রেফ আইপিএল ক্যারিয়ারের কাছেও টিকতে পারবে না নবীনের পুরো ক্যারিয়ার।’