ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির দেওয়া পুরস্কার হাতে মিরাজের হাসি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ২২ মে ২০২৩
আইসিসির দেওয়া পুরস্কার হাতে মিরাজের হাসি
মেহেদী হাসান মিরাজ

২০২২ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তার এ কীর্তির সম্মাননা হিসেবে আজ নিজের ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

২০২২ সালে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ সময় কাটিয়েছিলেন মিরাজ। পরবর্তীতে সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন তিনি।

গেল বছর বল হাতে ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে ৪ উইকেট। এছাড়া ব্যাট হাতে নিজের নামের পাশে ৬৬ গড়ে ৩৩০ রান যোগ করেছিলেন। যেখানে ছিল সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। 

Advertisement

মিরাজ ছাড়া বর্ষসেরা এই ওয়ানডে একাদশে বাংলাদেশের আর কেউই জায়গা পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে জায়গা পান। এছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে সুযোগ পেয়েছিলেন। 

বর্ষসেরা ওয়ানডে দল- বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!