ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৭, ২২ মে ২০২৩
উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: ফেডারেশন

আগামী কাল থেকে ওমানের মাঠে গড়াবে বয়সভিত্তিক জুনিয়র এশিয়া কাপ। উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। মঙ্গলবার (২৩ মে) সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

এর আগে আজ (২২ মে) সোমবার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে সালালাহে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। এ সময় বিভিন্ন দলের ম্যানেজার, কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০ জাতির এ আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য টুর্নামেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যে ৪টি দল সেমিফাইনালে পৌঁছুছে পারবে তারাই আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য আগামীকাল উদ্বোধনী দিনেই গ্রুপ পর্বে গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশ ২৫ মে মালয়েশিয়া, ২৬ মে উজবেকিস্তান এবং ২৮ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মোকাবেলা করবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!