আজ (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে পরাজিত করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার নবেন্দ্রর কিংসের ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৪ চালের মাথায় জয়ী হন।
বিকেলে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার সোয়ামস মিশ্রাকে পরাজিত করেন ফাহাদ। তিনি কালো ঘুঁটি নিয়ে সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৪৬ চালে জয়ী হন।
.png)
এর আগে সোমবার দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সেক কন্সটেনটিনকে পরাজিত করেন।