‘গ্রুপ এ’র ম্যাচে গুয়েতেমালার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় এস্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি জিতলেই টুর্নামেন্টের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে।
এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। তবে আয়োজক ইন্দোনেশিয়ার পরিবর্তে স্বাগতিক হওয়ায় টুর্নামেন্টটিতে অংশ নেয়ার সুযোগ পায় আলবিসেলেস্তেরা। শনিবার নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে জিতলেও শুরুতেই পিছিয়ে ছিল তারা। ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় উজবেকিস্তানের যুবারা।
.png)
আরো পড়ুন: জর্জ বেস্ট; ফুটবলের এক খামখেয়ালি ‘প্রতিভা অপচয়কারী’ রাজপুত্র
তবে চার মিনিটের মাথায় সমতায় ফিরে আর্জেন্টিনা। ২৭তম মিনিটে গোল পরিশোধ করার পর ৪১ মিনিটে আবারো গোলের দেখা পায় তারা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।
উল্লেখ্য, ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।