ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের প্লে অফে বৃষ্টি এলে নিয়ম কি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ২৪ মে ২০২৩
আইপিএলের প্লে অফে বৃষ্টি এলে নিয়ম কি?
ফাইল ছবি

দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে আইপিএলের এবারের আসর। এরই মধ্যে প্রথম কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এলিমিনেটরে আজ রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লড়বে লখনৌ সুপার জায়ান্টস।

আইপিএল প্লে অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে খেলবে।

এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে। এদিকে এবারের আইপিএলে লিগপর্বে তেমন একটা বৃষ্টির বাগড়া ছিল না। তবে কোনো কারণে যদি প্লে অফ পর্বে বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়, তবে কী হবে?

Advertisement

লিগ পর্বে আইপিএলের খেলার শর্ত অনুসারে, উভয় দল ডিএল নিয়ম মেনে ম্যাচের ফলাফলের জন্য ন্যূনতম ৫ ওভার করে ম্যাচ খেলতে পারত। তা না হলে, ম্যাচ পুরো ভেসে গেলে দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি হওয়ার নিয়ম ছিল। তবে পয়েন্ট ভাগাভাগির নিয়ম খাটবে না প্লে অফে। তা হলে কী করা হবে?

২০২৩ আইপিএলের প্লে-অফের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। যদি কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তবে ডিএলএসের নিয়ম মেনে নূন্যতম পাঁচ ওভার করে খেলা হতে পারে।

সেটা করা সম্ভব না হলে, বিজয়ী নির্ধারণের জন্য একটি সুপার ওভার খেলা হতে পারে। যদি সুপার ওভারও করা সম্ভব না হয়, পয়েন্ট টেবিলে যে দল এগিয়ে ছিল, তাকে সেই নির্দিষ্ট ম্যাচের বিজয়ী ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!