ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, নেইমারের সঙ্গে চুক্তি করা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ইউনাইটেড।
ফরাসি দৈনিক লেকিপের প্রতিবেদনে বলা হয়, চলতি গ্রীষ্মে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করতে চাচ্ছে পিএসজি। শোনা যাচ্ছে, তিনিও প্যারিস ছেড়ে চলে যেতে চাচ্ছেন। কারণ বারবার তাকে ফরাসি সমর্থকদের দুয়ো শুনতে হচ্ছে।
.png)
তবে ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার লুই মনে করেন, রেড ডেভিল কোচ টেন হ্যাগের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে নেইমার। কারণ, তার অগোছালো জীবনধারণ। ওএলবিজিকে তিনি বলেন, নেইমার একজন মহাতারকা। তার সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
ফরাসি তারকা আরো বলেন, ৩১ বছর বয়সী ফুটবলারের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি। আমার মনে হয় না, সে নিজেকে রেড ডেভিলদের সঙ্গে মানিয়ে নিতে পারবে। তবে তাকে নিতে হবে।
সাবেক রেড ডেভিল ফুটবলার বলেন, পিএসজিতে নেইমারকে দিয়ে কাজ হচ্ছে না। সে এখন ইনজুরিতে আছে। ফলে তাকে জীবনাচারে পরিবর্তন আনতে হবে। কারণ, ইউনাইটেড তার কাছ থেকে অনেক কিছু পেতে চাইবে।