উরুগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে হোঁচট খেয়েছে আর্জেন্টিনার কিশোররা। পাবলো আইমারের নেতৃত্বে প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা।
দলের পক্ষে একমাত্র গোলটি করেন ভেলেজ সারসফিল্ডের ফুটবলার অ্যালেক্স ভেরোন। প্রথম ম্যাচে হোঁচট খেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (২৫ মে) মাঠে নামবে দুই দল।
.png)