ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘টি-২০ খেলা ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে যাবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ২৬ মে ২০২৩
‘টি-২০ খেলা ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে যাবে’
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘ ১৬ বছর ধরে ওপেনিং সামলাচ্ছেন রোহিত শর্মা। ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তবে আগামী দিনে টি-২০ ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন ভারতের এ অধিনায়ক।

রোহিতের ভাষ্যে, টি-২০ ম্যাচে শুরুর দিকের বিপর্যয় বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে অ্যাঙ্করের কোনো ভূমিকা নেই। এখন আর খুব বেশি প্রয়োজন না হলে ইনিংস ধরে খেলার সুযোগও নেই। সবাই এখন ভিন্নভাবে টি-২০ খেলছে বলেও মন্তব্য করেছেন এ ডানহাতি ব্যাটার।

তিনি বলেন, ‘আমি যা দেখছি, তাতে অ্যাঙ্করের কোনো ভূমিকা এখন আর নেই। টি-টোয়েন্টি ক্রিকেট এখন এভাবেই খেলা হচ্ছে। যদি না আপনার দলের রান থাকে ৩ উইকেটে বা ৪ উইকেটে ২০… সেটা তো আর সবদিন হয় না। কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়, তখন কারো ইনিংস অ্যাঙ্কর করে ভালো স্কোরে নিয়ে শেষ করতে হয়। কিন্তু এমনিতে এখন অ্যাঙ্কর বলে কিছুর জায়গা নেই। সবাই এখন ভিন্নভাবে খেলছে।’

Advertisement

রোহিতের বিশ্বাস মানসিকতার পরিবর্তন না করলে টি-২০তে টেকা অনেক কঠিন হয়ে যাবে ক্রিকেটারদের জন্য। যারা মানসিকতার উন্নতি করবে তারাই অন্য উচ্চতায় পৌঁছে যাবে। রোহিতের কথায়, ‘মানসিকতায় বদল না আনতে পারলে আপনাকে স্রেফ উড়ে যেতে হবে। অন্য পক্ষের মানুষগুলো এখন খেলাটাকে নিয়ে ভিন্নভাবে ভাবছে এবং এটিকে তারা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!