মূলত একটি বিশেষ কারণে এই ইন্টার মিলান ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। লাউতারোর বর্তমানে কোনো ইনজুরি সমস্যা নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে তার ডান হাঁটুর চিকিৎসা করাবেন এ ফরোয়ার্ড।
এই হাঁটুর চোটের কারণেই কাতার বিশ্বকাপে সেরা ছন্দে ছিলেন না মার্টিনেজ। বর্তমানে ব্যথানাশক ঔষধ খেয়ে কাজ চালাচ্ছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে তার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে ছুরিকাঁচির নিচে যাবেন এ ফরোয়ার্ড।
.png)
আর এই কারণে জুনে এশিয়া সফরে থাকতে পারবেন না লাউতারো। তাই এ ফরোয়ার্ডকে বাদ দিয়ে দল ঘোষণা করেন স্কালোনি। তবে ইন্টার মিলানে এবার দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছেন লাউতারো। এরই মধ্যে জিতেছেন ঘরোয়া দুটি শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে তার দল।
আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ইন্দোনেশিয়ায় যাবেন মেসিরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন অপর প্রীতি ম্যাচটি।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা।
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।
আক্রমণভাগ: লুকাস ওকাম্পোস, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলসান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি।