ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ছোটন দায়িত্ব ছেড়েছে যেন আমার মানহানি হয়’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৭, ২৯ মে ২০২৩
‘ছোটন দায়িত্ব ছেড়েছে যেন আমার মানহানি হয়’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গোলাম রব্বানী ছোটন। গত শুক্রবার গণমাধ্যমে এই ঘোষণা দেয়ার পর সোমবার (২৯মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তিনি। দেশের ফুটবলের এমন পরিস্থিতিতে ছোটনের পদত্যাগ নিয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি জানান, নারী দলের এই কোচের সরে যাওয়া একটি ধাক্কা হলেও সেটি পূরণ করা সম্ভব। আমি আজ (২৯ মে) ছোটনকে ফোন করেছি। সে বলেছে যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না। কোনো সমস্যা থাকলে ছোটন আমার সঙ্গে কথা বলতে পারতো।’

গত কয়েক মাস থেকে নানা দিক থেকে চাপে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে ছোটনের পদত্যাগ বাফুফের জন্য মানহানি করেছে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমার মনে হয়, বাফুফে যখন চাপের মধ্যে আছে, সেই সময়টাকে সে (ছোটন) বেছে নিয়েছে যাতে আমার ও আমার সংস্থার মানহানি হয়।’

Advertisement

রোববার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কৃত হওয়ার পর বাসায় ফিরে ইমেইলে পদত্যাগপত্র প্রেরণ করেন ছোটন। পদত্যাগপত্রে নিজের মানসিক ক্লান্তির পাশাপাশি শারীরিক বিশ্রামের কথা উল্লেখ্য করেছেন এই কোচ। 

বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বরাবর পদত্যাগপত্র দেন

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!