[ খেলা ]
এবার মেসিকে নিয়ে যা বললেন এমবাপ্পে
ছবি- সংগৃহীত
চলতি মৌসুমে এক ম্যাচ হাতে রেখেই ফরাসি লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আর লিগে নিজেদের শেষ ম্যাচটি ড্র করেছে তারা। এর মধ্য দিয়ে পিএসজির জার্সিতে সম্ভবত নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। কারণটাও অনেকেরই জানা।
আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। নতুন মৌসুমের জন্য ফরাসি ক্লাবটি চুক্তি নবায়ন করতে চাইলেও মেসিই নাকি আগ্রহ দেখাচ্ছেন না। এতে মেসি-পিএসজি সম্পর্ক এখন সুতোই ঝুলছে।
তবে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে প্যারিস জায়ান্ট পিএসজি। এবার লিগটির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের হাতে। সদ্য শেষ হওয়া মৌসুমে ২৮ গোল করেছেন এমবাপ্পে।
.png)
এমবাপ্পের এমন দুর্দান্ত পারফরম্যান্সে লিওনেল মেসিরও সহযোগিতায় আছে বেশ। লিগে মেসি এ পর্যন্ত ১৬টি অ্যাসিস্ট করেছেন। যার বেশির ভাগই এমবাপ্পের গোলে।
তাই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে মেসিকে ধন্যবাদ দিলেন এমবাপ্পে। তিনি বলেছেন, ‘অবশ্যই আমি লিওকে ধন্যবাদ জানাতে চাই। সব খেলোয়াড়ের মতো সেও আমাকে অনেক সাহায্য করেছে।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লিওনেল মেসি
লিংক সফলভাবে কপি হয়েছে!