[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩
গিল-সাহার ব্যাটে এগোচ্ছে গুজরাট
ছবি- সংগৃহীত
আইপিএলের ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। এ ম্যাচে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বিনা উইকেটে ৬২ রান করেছে গুজরাট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে গুজরাট। এ ম্যাচে টাইটান্সের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা।
ব্যাটিংয়ে নেমে ধীর গতির শুরু করলেও পরে রানের গতি বাড়াতে থাকেন গিল-সাহা। তবে উইকেটে থিতু হয়েও ৩৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান। জাদেজার ঘূর্ণিতে ধোনি জাঁদুতে উইকেট হারান তিনি। আউট হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসেন সাই সুদর্শন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ঋদ্ধিমান। বর্তমানে ঋদ্ধিমান ৩০ ও সুদর্শন ২ রানে ব্যাট করছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!