নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে দলটি ৩-০ গোলের জয় পায়। তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জয় ৫-০ গোলের। গ্রুপ পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনা ১০ গোল করে খেয়েছে ১টি গোল।
৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ এ থেকে আর্জেন্টিনা এবং ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে উজবেকিস্তান শেষ ষোলো নিশ্চিত করেছে। ফুটবলপ্রেমীদের সবার আগ্রহে শেষ ষোলোতে কারা হয়েছে আলবিসেলেস্তে জুনিয়রদের প্রতিপক্ষ।
.png)
শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নাইজেরিয়াকে। ম্যাচটি আগামী ১ জুন এস্তাদিও সান জুয়ান ডেল বিচেন্তানিরিওতে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে। নাইজেরিয়া গ্রুপ ডি থেকে তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে শুরুতে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।