ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজির উৎসবের রাতে কোথায় ছিলেন মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ৩০ মে ২০২৩
পিএসজির উৎসবের রাতে কোথায় ছিলেন মেসি-নেইমার
ছবি- সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইন ও লিওনেল মেসির সম্পর্ক এখন সুতোই ঝুলছে। আগামী ৩০ জুনের পর মেসির নতুন গন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। এরই মধ্যে গুঞ্জন রটেছে, মেসির আরেক সতীর্থ নেইমারও নাকি পিএসজিতে থাকবেন না। আগামী মৌসুমেই নাকি ফরাসিদের ডেরা ছাড়বেন এ ব্রাজিলীয়ান তারকাও।

এর মধ্যে গত শনিবার (২৭ মে) রাতে স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফরাসি জায়ান্ট পিএসজি লিগ ওয়ানে তাদের রেকর্ড ১১তম শিরোপা ঘরে তোলে। এই শিরোপা জয়কে রাঙিয়ে তুলতে উৎসবের আয়োজন করেছিল ফরাসি জায়ান্টরা। 

এ শিরোপা উৎসবে চোটে থাকা ক্লাবটির বেশ কয়েকজন ফুটবলার উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন প্রেসনেল কিলিয়ান এমবাপ্পে, মার্কিনিয়োস, আশরাফ হাকিমি, ফাবিয়ান রুইজ, নুনো মেন্দেজ ও নর্দি মুকিয়েলেরা। তবে ছিলেন না নেইমার ও লিওনেল মেসি।

Advertisement

এদিকে জনপ্রিয় ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকম জানাচ্ছে, নেইমার এই সময়টাতে ছিলেন মোনাকোতে ফর্মুলা ওয়ান গতির ঝড় দেখতে। আর মেসি ছিলেন বার্সেলোনায় কনসার্ট দেখতে।

নেইমারের বেশকিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পিএসজি সমর্থকরা বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে মেসি পছন্দের ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট দেখতে বার্সেলোনায় ছিলেন। একইসঙ্গে বার্সেলোনায় তার সাবেক সতীর্থ ও বন্ধু সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার বিদায়ে তিনি থাকতে চেয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!