ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মোহামেডানকে কিংসের অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ৩১ মে ২০২৩
মোহামেডানকে কিংসের অভিনন্দন
ছবি: ডেইলি বাংলাদেশ

আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে মোহামেডান। দীর্ঘ ৯ বছর পর কোনও শিরোপা জয় করেছে ঢাকার সাদা-কালোরা। তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস।

মঙ্গলবার (৩০মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মোহামেডানের জন্য শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি। এক পোস্টে ক্লাবটি লিখে, ‘১৪ বছরের অপেক্ষার অবসান হলো আজ। ফেডারেশন কাপ ঘরে তুলল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ঢাকাকে পরাজিত করে। অভিনন্দন।’

Advertisement

কিছুদিন আগেই টানা চতুর্থবার প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। এই শিরোপা জয়ের ফলে দেশের ফুটবলের ৭৫ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা।

উল্লেখ্য, বসুন্ধরা কিংসকে হারিয়ে এবারের ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল মোহামেডান। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!