আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে নেতৃত্বে রেখেই, দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত দলে যেমন কয়েকটি চমক আছে, তেমনি রয়েছে কয়েকজন পরিচিত মুখের অনুপস্থিতিও। সবমিলিয়ে স্কোয়াডে আছেন ২৭ জন। ইনজুরির কারণে বিশ্বকাপ দলে থাকা পাওলো দিবালা, আলেজান্দ্রো গোমেস, ফ্রাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজকে স্কোয়াডে রাখা হয়নি।
চীনের একাধিক গণমাধ্যমে বলা হয়, ওয়ার্কার্স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮,৭৫৩ টাকা (৮২ ডলার) থেকে সর্বোচ্চ ৭২,৫৮৭ টাকা (৬৮০ ডলার) পর্যন্ত খরচ করতে হবে।
.png)
চীনা মুদ্রায় যা সর্বনিম্ন ৫৮০ ইউয়ান থেকে সর্বোচ্চ ৪৮০০ ইউয়ান পর্যন্ত। আগামী ৫ ও ৮ জুন দুই ধাপে টিকিট বিক্রির কথা জানিয়েছেন আয়োজকরা। তবে টিকিটের বাড়তি দাম নিয়ে অসন্তুষ্ট ফুটবল অনুরাগীরা ইতোমধ্যে অনলাইনে সরব হয়েছেন।