ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১৯ জুন হকির নির্বাচন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৬, ২ জুন ২০২৩
১৯ জুন হকির নির্বাচন 
ছবি: সংগৃহীত

আগামী ১৯ জুন হকির নির্বাচন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত নির্বাচন কমিশন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে ২৮ সদস্য বিশিষ্ট এই ফেডারেশনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৮৬ জন।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মোট পদের সংখ্যা ২৮টি। এর মধ্যে সহসভাপতি ৫ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্মসম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন এবং সদস্য ১৯ জন।

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল নিম্মরূপ

Advertisement

০১. খসড়া ভোটার তালিকা প্রকাশ : ২৯ মে

০২. খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ : ৪ জুন

০৩. খসড়া ভোটার তালিকার আপত্তির উপর শুনানী ও সিদ্বান্ত গ্রহণ : ৫ জুন

০৪. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ৬ জুন

০৫. মনোনয়নপত্র বিতরণ : ৭-৮ জুন

০৬. মনোনয়নপত্র দাখিল : ১১ জুন

০৭. মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের নামের তালিকা প্রকাশ : ১২ জুন

০৮. বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপীল গ্রহণ : ১৩ জুন

০৯. মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল শুনানী : ১৪ জুন

১০. মনোনয়নপত্র প্রত্যাহার : ১৫ জুন

১১. প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ : ১৫ জুন

১২. ভোট গ্রহণ ও প্রাথমিক ফলাফল ঘোষণা : ১৯ জুন।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!