ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পুলিশের জয়ের দিনে চট্টগ্রাম আবাহনীর হোচট!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ৩ জুন ২০২৩
পুলিশের জয়ের দিনে চট্টগ্রাম আবাহনীর হোচট!
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৯তম রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। শনিবার (৩ জুন) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পুরান ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে কোচ আরিস্টিকা সিওবার শিষ্যরা। 

আজ খেলার শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে পুলিশ এফসি। যার ফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলটিকে। খেলার ৫ মিনিটে পুলিশকে এগিয়ে দেন মোহাম্মদ শেখ বাবলু (১-০)। এই গোলে তাকে সহযোগিতা করেন রবিউল হোসেন। পিছিয়ে পড়ে সমতায় ফেরানোর চেষ্টা করেছিল রহমতগঞ্জ। কিন্তু ফরোয়ার্ডদের ভুলে গোল পাওয়া হয়নি দলটির। ফলে লিড রেখে বিরতিতে যায় পুলিশ। 

লিড রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে পুলিশ। এবার গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড জাহান আরঙ্গ (২-০)। তাকে গোল করেত সহযোগিতা করেন শেখ বাবলু। বাকি সময়ে দুই দলেই গোল পাওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ। 

Advertisement

দিনে অন্য ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে হোঁচট খেয়েছে চট্টগ্রাম আবাহনী। রাজশাহী জেলা স্টেডিয়ামে ফর্টিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে চট্টগ্রাম আবাহনী। 

এই জয়ে ১৮ ম্যাচে ৮ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পুলিশ। ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রহমতগঞ্জ। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!