ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইত্তিহাদের সঙ্গে বেনজেমার তিন বছরের চুক্তি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৬ জুন ২০২৩
ইত্তিহাদের সঙ্গে বেনজেমার তিন বছরের চুক্তি 
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। মাদ্রিদে ১৪ বছর কাটিয়ে নতুন ঠিকানা এখন তার সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে। ২০০ মিলিয়ন ইউরোতে সৌদি লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ফরাসি এই তারকা। আগামী ২০২৫ সাল পর্যন্ত সেখানে থাকবেন তিনি। ক্লাব সূত্রেই এমনটাই জানিয়েছে এএফপি।

 শিগগিরই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এএফপির ওই সূত্র জানিয়েছে, আল ইত্তিহাদে তিন বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা, যা শুরু হচ্ছে পরের মৌসুম থেকে। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফরোয়ার্ডকে রিয়াল বিদায় সংবর্ধনা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে।

এদিকে ফরাসি তারকার বিষয়ে দলবদলের নির্ভরযোগ্য সংবাদদাতা ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি জানিয়েছেন একই তথ্য।  আল ইত্তিহাদের বর্তমান কোচ উলভস ও টটেনহ্যামের সাবেক কোচ নুনো এস্পিরিতো সান্তো। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এবারের সৌদি চ্যাম্পিয়ন তারা।

Advertisement

 

ইউরোপের  ‘বুড়ো’ তারকা ফুটবলারদের নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি আরব। এর আগে কাতার, চীন তাক লাগানো সব চুক্তি উপহার দিয়েছে। এবার সৌদি ওই পথে এগোচ্ছে। রোনালদো, বেনজেমার পর মেসি সৌদির পথে আছেন। 

শোনা যাচ্ছে- ডি মারিয়া, বুসকেটস, হুগো লরিস, অ্যালেক্স সানচেজ, জর্ডি আলবাকেও দেখা যেতে পারে সৌদি লিগে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!