এদিকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন মেসি। এরই মধ্যে ক্লাবটির জার্সিতে খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচ। এবার নতুন কোনো ক্লাবের জার্সিতে আবারো মাঠ মাতাবেন এলএম টেন। কিন্তু কোথায় যাবেন মেসি?
এমন প্রশ্নে সবার আগে সামনে আসে দুইটি নাম, সাবেক ক্লাব বার্সেলোনা এবং সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। প্রতিযোগিতায় রয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। তবে সবচেয়ে বেশি আলোচনায় বার্সলোনা ও আল হিলাল।
.png)
মেসি সমর্থকসহ ফুটবলপ্রেমীরারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সঠিক সংবাদের। কারণ এরই মধ্যে কয়েক দফায় গুজব রটেছে আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছেন মেসি। আবার গণমাধ্যমে শিরোনাম হয়, শেষ পর্যন্ত ঘরের ছেলে ঘরেই (বার্সেলোনায়) ফিরছেন।
প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীরারা তখন অপেক্ষা করছেন কাঙিক্ষত খবরের। কবে জানা যাবে মেসির দলবদলের চূড়ান্ত তথ্য। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি সেটাই বলেছেন টুইচ চ্যানেল হিহান্তেসকে, ‘সিদ্ধান্ত মঙ্গলবার অথবা বুধবার জানা যাবে।’