ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্লোবাল চেস লিগের ফ্র্যাঞ্চাইজি শুরু ২১ জুন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ৭ জুন ২০২৩
গ্লোবাল চেস লিগের ফ্র্যাঞ্চাইজি শুরু ২১ জুন
ছবি: সংগৃহীত

গ্লোবাল চেজ লিগ (জিসিএল)। প্রথমবারের মতো ফিদে ও টেক মাহিন্দ্রার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বড় দাবার আসর। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দাবার এ আসরে খেলতে ৬টি দল চূড়ান্ত হয়েছে। জিসিলের কর্তৃপক্ষের আশা ১৬০ দেশের ৬০০ মিলিয়ন দর্শক টিভিতে টুর্নামেন্ট উপভোগ করবেন। 

চুড়ান্ত হওয়া টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো ভারত ভিত্তিক ইউ স্পোর্টস, গ্যাংস গ্র্যান্ড মাস্টার্স, বালান আলাসকান নাইটস, ত্রিবেনী কন্টিনেন্টাল কিংস, চিংগারি গালফ টাইটান্স ও এসজি আলপিন ওয়ারিয়র্স।

দুবাই স্পোর্টস কাউন্সিলের সহায়তায় ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দুবাই চেজ ক্লাব ও কালচারাল ক্লাবে জিসিএলের লড়াই চলবে। এর আগে টুর্নামেন্টটি শুরুর ৬৪ দিন পূর্বে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচিত করা হয়।

Advertisement

৬ দলের এই টুর্নামেন্টের প্রতিটি দল ৬ জন করে খেলোয়াড় খেলবে। এর মধ্যে সর্বনিম্ন ২ জন নারী খেলোয়াড় এবং প্রতি দল ১ জন আইকন খেলোয়াড় থাকবে। প্রতিটি দল টুর্নামেন্টের ছয়টি বোর্ডে র‍্যাপিড ফরম্যাটে ১০টি করে ম্যাচ খেলবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: দাবা
লিংক সফলভাবে কপি হয়েছে!