[ খেলা ]
আবারো মেসির সঙ্গে খেলবেন সুয়ারেজ!
ছবি- সংগৃহীত
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এই জুটির দাপট দেখেছে গোটা ফুটবল বিশ্ব। এবার ইউরোপ অধ্যায় শেষ করে ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি। মূলত তারপর থেকেই মেসির ক্লাবে যাওয়ার গুঞ্জন উঠেছে উরুগুয়েন এ স্ট্রাইকারের।
বৃহস্পতিবার টিওয়াইসি স্পোর্টসের বরাতে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, ‘মেসি ও সুয়ারেজ এই দুই সতীর্থকে আবারো একসঙ্গে খেলতে দেখা যাবে। মেসির মতো ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন তিনিও।’
সবশেষ ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য ক্যাম্প ন্যু ছেড়েছিলেন ৩৬ বছর বয়সী সুয়ারেজ। বর্তমানে উরুগুয়ের এই তারকা খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে।
.png)
মেসির সঙ্গে মিয়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন সামনে আসতেই তিনি বলেন, আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই।
উরুগুয়ের এল অবসারবাডোরকে সুয়ারেজ বলেন, ‘এটা অসম্ভব। আমি গ্রেমিওতে খুব ভালো আছি। এখানে আমার ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি আছে।’
এরই মধ্যে গ্রেমিওর হয়ে দুটি শিরোপাও জিতেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার সুয়ারেজ। এখন পর্যন্ত ২৫ ম্যাচে মাঠে নেমে করেছেন ১৪টি গোল।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!