[ খেলা ]
কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আজ রাতেই কম্বোডিয়া যাচ্ছে জাতীয় ফুটবল দল। মূলত সাফ উপলক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে মূল দলের বিপক্ষে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আগামী ১২ জুন কম্বোডিয়া প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সাফের জন্য ২৩ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, তার মধ্যে দুইজনের ভিসা হয়নি গতকাল। বিশ্বনাথ ঘোষ এবং ঈসা ফয়সালকে ঢাকা রেখেই রাতে কোচ চলে যাবেন বাকি ২১ ফুটবলার নিয়ে।
রোববার ওই দুইজনের ভিসা পাওয়ার প্রত্যাশা করছে বাফুফে। ভিসা পেলে তাদেরকে পরবর্তীতে কম্বোডিয়া পাঠানো হবে। ১৫ জন নমপেনে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে।
আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়াল দিবে লাল-সবুজের প্রতিনিধিরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!