ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চীনকে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ১০ জুন ২০২৩
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চীনকে হারালো আর্জেন্টিনা
ফাইল ছবি

নেদারল্যান্ডসের আইন্ডহোভেনে চলছে ওমেন্স হকি প্রো লিগ। প্রতিযোগিতার ২০২২-২৩ মৌসুমের ৪৫তম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে চীনকে উড়িয়ে দিয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। এশিয়ান দলটিকে ২-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার মেয়েরা। 

শুক্রবার (৯ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনার মেয়েরা। এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে আর্জেন্টিনার মেয়েদের জয় আট ম্যাচে। তাদের পয়েন্ট সংখ্যা ২৬। 

অপরদিকে চীনের মেয়েরা ১৪ ম্যাচে দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সপ্তম স্থানে। ১২ জুলাই আবারও চীনের মেয়েদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

Advertisement

টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি চীন। চার কোয়াটারের ম্যাচে প্রথম দুই কোয়াটারই ছিল গোলহীন। তবে তৃতীয় কোয়াটারে (৩৬ তম মিনিটে) ফিল্ড গোল করেন আর্জেন্টিনার থোম ডেলফিনা। 

চতুর্থ ও শেষ কোয়াটারের ষষ্ঠ মিনিটে (৫১ তম মিনিটে) চীনের ঝাং এর গোলে সমতায় ফেরে ম্যাচ। এসময় ম্যাচে শুরু হয় তুমুল উত্তেজনা। তবে ৫৯ মিনিটে রাপোসো ভ্যালেন্টিনার গোলে জয় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। শেষ পর্যন্ত তারা ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!