ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

শিরোপা উঁচিয়ে ধরতে ভারতের প্রয়োজন ৪৪৪ রান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫২, ১০ জুন ২০২৩
শিরোপা উঁচিয়ে ধরতে ভারতের প্রয়োজন ৪৪৪ রান
ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টেস্টে প্রথম ইনিংসে ভালো করে শেষ করে অজিরা। অন্যদিকে প্রথম ইনিংসে ফলোঅনে পড়তে যাচ্ছিল টিম ভারত। ব্যাটারদের কল্যাণে দ্বিতীয় ইনিংসে কোনো মতে পার করে তারা। এভাবে কেটে যায় তৃতীয় দিন। 

চতুর্থ দিনে শুরুতেই ব্যাট করতে নেমে ৫০ ওভার বাকি থাকতে ইনিংস ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। তাতে শিরোপা হাতে তোলার জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান। তাদের আজকের দিন ও পঞ্চমদিনে ১৪০ ওভারে মধ্যে এই স্কোর পার করতে হবে।

শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া ও ভারত। এ দিন ৮ উইকেটে ২৭০ রান সংগ্রহের পরে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাতে ৪৪৩ রানের লিড ওঠে স্কোরবোর্ডে।
 
৪ উইকেটে ১২৩ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তার সঙ্গে ১ রান যোগ করতেই মার্নাশ ল্যাবুশেনকে হারায় তারা। খুব একটা সুবিধা করতে পারেননি ক্যামেরুন গ্রিনও। তবে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যালেক্স ক্যারি। 

Advertisement

প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও এবার মাইলফলক স্পর্শ করে অপরাজিত ছিলেন ৬৬ রানে। 

ক্যারিকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্টার্ক। মোহাম্মদ শামি-উমেশ যাদবদের গতি আর বাউন্সের সামনে অভিজ্ঞ স্টার্ক যেভাবে ব্যাটিং করেছেন তা নিশ্চিতভাবেই প্রশংসার দাবিদার। তার ৫৭ বলে ৪১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পথে বেশ কার্যকরী ছিল।

ভারতের হয়ে ৫৮ রানে ৩ উইকেট শিকার করে ইনিংস সেরা বোলার রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে তার নামের পাশে যোগ হয়েছে ৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজও। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!