মিরপুরে শান্তর গোল উদযাপন!
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম দিনের অফিশিয়াল অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। রোববার (১১ জুন) সকাল দশটায় অনুশীলন করার কথা থাকলেও, বাংলাদেশ অনুশীলন শুরু হয় সকাল সাড়ে ৯টায়। প্রথম দিনে মাঠে ছিলেন স্কোয়াডে থাকা সব ক্রিকেটাররা। এ দিনে নিজেদের মধ্যে দুইভাগ করে ফুটবল খেলার অনুশীলন করেন লিটন-তামিমরা। অনুশীলনে বিপক্ষে দলের জালে গোল করেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তাতেই কিছুক্ষণের জন্য ক্রিকেটার থেকে ফুটবলার হয়ে যান তিনি!
আজ মিরপুরে স্টেডিয়ামে অনুশীলনে করেন বাংলাদেশ দল। গা গরম করার পর ফিল্ডিং অনুশীলন সেরে ক্রিকেটাররা একে একে প্রবেশ করেন ইনডোরে, যেখানে চলে নিবিড় প্রস্তুতি। ফুটবল খেলার সময় মুশফিকের নেয়া বলের শট একটু জন্য মাথায় লাগেনি নাজমুলের। যদি লাগতো তাহলে হয়তো ইনজুরিতে পড়ে যেতেন নাজমুল হোসেন শান্ত এমনটাই ধারণা করা যায়। এর ঠিক কয়েক মিনিট পর গোল করে জার্সি খুলে উদযাপন করেন শান্ত।
ওই দিন সকালে মাঠে নেমেই ওয়ার্মআপে তামিমকে দেখা যায়। তবে কিছুক্ষণ ওয়ার্মআপ করে কোমরে হাত দিয়ে ব্যথা কাতরাতে দেখা যায়। পরে ইনডোরে ব্যাটিং অনুশীলনে যান তিনি। পেসার ও স্পিনারদের বল খেলেছেন। তবে এক-দুই বল পর পরই কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে যাচ্ছিলেন। স্পষ্টতই বোঝা যাচ্ছিল ব্যাকপেইনের ব্যাথা।
.png)
এর আগে অনুশীলনে ভাগ হয়ে কেউ ব্যাটিং, আবার কেউ বোলিং অনুশীলনে যোগ দেন। এদিন ব্যাটারব্যাটাররা নেটে ব্যাটিং প্রাকটিস করেছেন।