শনিবার (১০ জুন) ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয় ম্যান সিটি ও ইন্টার মিলান। এ ম্যাচে মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটি। ক্লাবটির এই জয়কে আর্জেন্টিনার ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা।
কাতারের লুসাইলে প্রথম বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে গার্দিওলা বলেন, ‘আমার মতে সফল হয়েছি আমি। মেসির সঙ্গে আমারটার কোনো অংশে কম তুলনা করতে চাই না। যেখানে বিশ্বকাপে তার (মেসি) অভিব্যক্তিই বলে দিয়েছিল, আমি পেরেছি। আমি পেরেছি।’
.png)
চ্যাম্পিয়নস লিগ জিতে অষ্টম দল হিসেবে ইউরোপিয়ান ফুটবলে ট্রেবল জয়ের রেকর্ড গড়ল সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। আর গার্দিওলার কোচিং ক্যারিয়ারের এটা দ্বিতীয় ট্রেবল। ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার হয়ে ট্রেবল জেতেন তিনি। তার অধীনে সেবার বার্সা জিতেছিল লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ। দুটো ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ী প্রথম কোচও গার্দিওলা।